নিজস্ব প্রতিনিধি চাঁদপুর:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি ভাড়া করা ফ্ল্যাট বাসায় এক নারীসহ এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে হাজীগঞ্জ বাজার এলাকার ডিগ্রি কলেজ রোডে অবস্থিত জোবাইদা ভিলার ষষ্ঠ তলায় সংঘটিত হয়।
আটক হওয়া ব্যবসায়ীর নাম ফারুক আহমেদ। তিনি ডিগ্রি কলেজ রোডে অবস্থিত জান্নাত ফার্মেসীর মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ পৌর এলাকার খাটরা বিলওয়াই মসজিদের ইমাম হাফেজ আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ব্যবসায়ী ফারুক আহমেদকে ওই ফ্ল্যাট বাসায় এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তার স্ত্রী হাতেনাতে আটক করেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ও উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে নারীসহ ফারুক আহমেদকে ওই বাসার ভেতরে আটকে রাখা হয়।
আটক নারী রুনু বেগম বলে পরিচয় পাওয়া গেছে। খবর পেয়ে তার স্বামী আ. রশিদ ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তিনি চরম লোকলজ্জা, মানসিক বিপর্যয় ও অসহায় অবস্থায় পড়েন বলে উপস্থিত লোকজন জানান।
ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই অভিযুক্ত ব্যবসায়ী ফারুক আহমেদকে তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারী রুনু বেগমকে পেলেও অভিযুক্ত ব্যবসায়ীকে আর সেখানে পায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, ফারুক আহমেদ জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট একজন কর্মী হিসেবে এলাকায় পরিচিত হলেও এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
হাজীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 



















