০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ড্যাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যে রাজশাহীতে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক নেতৃবৃন্দসহ রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। পরে সেখানে সচেতনতামূলক মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পলিথিন ও ফুড কন্টেইনারে যেন পানি জমে না থাকে, সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। প্রতি তিন দিন পরপর জমে থাকা পানি পরিবর্তনেরও পরামর্শ দেওয়া হয়।

এছাড়া ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, স্যুপ ও ফলের রস গ্রহণের পরামর্শ দেন চিকিৎসকরা। জ্বরে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ না নেওয়া এবং দিন-রাতে মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয়।

ড্যাব নেতৃবৃন্দ জানান, পুরো সপ্তাহজুড়ে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, প্রচার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রাজশাহীতে ড্যাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

আপডেট টাইম : ১২:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫