০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে সপ্তম শ্রেণির ছাত্রীর গলায় ফাঁ’স লাগিয়ে আ’ত্ম’ হত্যা।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৪৪ বার

কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত সালমা (১৩) ওই এলাকার মৈশাল বাড়ির মনোয়ার হোসেনের বড় মেয়ে এবং সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৯টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সালমা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা আক্তার মিতু পরীক্ষা-নিরীক্ষা শেষে সালমাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রায়পুরে সপ্তম শ্রেণির ছাত্রীর গলায় ফাঁ’স লাগিয়ে আ’ত্ম’ হত্যা।

আপডেট টাইম : ০২:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬