০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে এক হিন্দু যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৩৬ বার

লক্ষীপুর প্রতিনিধি: কবির হোসেন রাকিব

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজ বাড়ির পাশের বাঁশ বাগান থেকে এক হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে ।

শুক্রবার (০৯/০১/২০২৬ )দুপুরে উপজেলার ৭নং বামনী ইউনিয়নের বামনী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বিপ্লব দাস ( ৪৫ ) প্রাণ বল্লবের বাড়ির একই এলাকার মৃত বিজয় কৃষ্ণ দাসের ছেলে।

নিহত বিপ্লব দাসের বড় ভাই জানান, বিপ্লব এলাকায় পান বিক্রয় ও কৃষি কাজ করতেন। কারো সাথে কোন ঝামেলায় জড়াতেন না ,তবে গতকাল রাত ৮টা হতে সে আর বাড়ি ফেরেনি ।

নিহত বিপ্লব দাসের ভাতিজা বাগান হতে বাঁশ কাটতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। এর পর বিষয়টি পরিবার ও এলাকাবাসী জানতে পারে।

পরিবার সূত্র জানা যায়, বিপ্লব দাস বিয়ে করেনি। জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার জেঠাতো ভাইয়ের সাথে বিরোধ চলে আসছিল । সে কারণেও তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে বলে তারা দাবি করেন।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, দুপুরে ঘটনাটি জানতে পেরে রায়পুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পরে বিষয়টি সঠিক জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রায়পুরে এক হিন্দু যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা।

আপডেট টাইম : ০২:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬