০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৪৭ বার

এস.এম.মিকাইল,জেলা প্রতিনিধি নড়াইল!

নড়াইলের কালিয়া উপজেলায় টিএমবি ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত ওই ইটভাটায় অভিযান চালানো হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস। এসময় কালিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দলসহ সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত টিএমবি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় ইটভাটাটি পরিবেশ অধিফফতের ছাড়পত্র না থাকা, জেলা প্রশাসনের অনুমোদনবিহীন ও কয়লার বদলে জ্বালানি কাঠ পুড়িয়ে ইট তৈরির সত্যতা মেলে। এসব অভিযোগে ইটভাটা আইন-২০১৩ অনুযায়ী টিএমবি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এ বিষয়ে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস বলেন, টিএমবি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের জন্য ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নড়াইলে অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৩:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬