দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: মোঃ রিফাত আলী
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) দেওয়ানগঞ্জ কার্যালয় থেকে দুই দায়িত্বশীল ডিবি পুলিশ সদস্য বিদায় গ্রহণ করেছেন। দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন শেষে তারা নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বিদায় নেন।
বিদায়প্রাপ্তদের মধ্যে ডিবি সদস্য ইকবাল হোসেন তার পরবর্তী কর্মস্থল হিসেবে মাদারগঞ্জ থানায় যোগ দিচ্ছেন। অপরদিকে ডিবি সদস্য মোশাররফ হোসেন যোগ দিচ্ছেন মেলান্দহ থানা এলাকার মাহমুদপুর পুলিশ ফাঁড়িতে।
বিদায় উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সহকর্মীরা তাদের কর্মজীবনের সফলতা কামনা করেন। এ সময় ডিবি-২ দেওয়ানগঞ্জ কার্যালয়ে দায়িত্ব পালনকালে তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
সহকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলেও তারা তাদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, জেলা গোয়েন্দা শাখা( ডিবি ২) পুলিশ সদস্য মোশারফ কে পুনরাই দেখতে চাই দেওয়ানগঞ্জ ইসলামপুর বকশীগঞ্জ বাসী।
Reporter Name 



















