০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দত্তপাড়ায় কৃষকদল নেতার দাপট: জোরপূর্বক বালু উত্তোলনে ভাঙছে পুকুর পাড়, বাধা দেওয়ায় ভাইয়ের ওপর হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৮৮৪ বার

মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে সরকারি রাস্তার কাজের দোহাই দিয়ে এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অভিযুক্ত সোহেল রানা দত্তপাড়া ইউনিয়নের আকবর মিজি বাড়ির মোস্তফার ছেলে হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা ওই এলাকায় একটি সরকারি রাস্তার ঠিকাদারি কাজের সাথে যুক্ত। গত কয়েকদিন ধরে তিনি একটি কাজের সাথে জড়িত। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে বিষয়টি দ্রুত সমাধানের তাগিদ দিলেও সোহেল রানা তাতে কর্ণপাত করেননি।
এদিকে, সোহেল রানার এই কাজে তার ভাই মেহেদী হাসান পলাশ বাধা দিলে সোহেল দেশীয় অস্ত্র ও ইট দিয়ে হামলা চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। পুলিশ ঘটনাস্থলে আসলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, “সোহেলের এই কর্মকাণ্ডের বিষয়ে সবাই জানে।”
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ফাঁড়ি) ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মজিবুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগতভাবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
অভিযুক্ত সোহেল রানার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকার বাসিন্দারা তার ভয়ে আতঙ্কিত।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দত্তপাড়ায় কৃষকদল নেতার দাপট: জোরপূর্বক বালু উত্তোলনে ভাঙছে পুকুর পাড়, বাধা দেওয়ায় ভাইয়ের ওপর হামলা

আপডেট টাইম : ০৩:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬