০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি একই উপজেলার শুক্তগ্রামের মৃত সবোর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শুক্তগ্রামে হা,ডু,ডু খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি খেলার মাঠে মীমাংসা হয়। তবে রাত সাড়ে ৯টার দিকে খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন মাসুদ শেখের ওপর দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শুনেছি গতকালকে মারামারি হয়েছিল,আজকে সকালে মৃত্যুর খবরটি জানতে পেরেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ১১:৪২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫