০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মা/দক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৯১ বার

সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি :

নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পলাশ হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বদলগাছী চৌরাস্তা মোড়ে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ হোসেন উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর এলাকার গোয়ালপাড়া গ্রামের মৃত মোনার ছেলে।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো বদলগাছীতেও যৌথবাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পলাশ হোসেনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। দেহ তল্লাশিতে তার কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২ হাজার ৫৮০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ হোসেন মাদক বহনের বিষয়টি স্বীকার করেছে। সে জানায়, ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে কীর্তিপুর বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

বদলগাছী থানার ওসি লুৎফর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বদলগাছীতে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মা/দক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬