০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫৪ বার

আসিফ আহম্মেদ সিয়াম জেলা প্রতিনিধি নড়াইল।

নড়াইলের কালিয়া উপজেলায় নড়াগাতী থানা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম মিশান (৩৪) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাত মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত কালিয়া টোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কালিয়া সেনা ক্যাম্প ও নড়াগাতী থানা পুলিশ।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মিশান নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামের মো. হাসান মীরের ছেলে। তিনি নড়াগতী থানা ছাত্রদলের সদ্য  সাবেক কমিটির আহ্বায়ক ছিলেন।

সংশ্লীষ্ট সূত্রে জানা যায়, নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের রাকিবুল ইসলাম মিশান নামে এক যুবকের বাড়িতে অবৈধ অস্ত্র আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী কালিয়া ক্যাম্পের একটি দল। পরে ওই যুবকের বাড়িতে তল্যাশী চালিয়ে ২টি এ্যামুনিশন, ২টি হাসুয়া, ১টি গাছিদা, ১টি চাইনিস কোরাল, ১০টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি রাম দা, ৩টি চাকু, ৫টি ফলা, ৪টি টেটা, ৪টি ঢাল এবং ১টি এক্সপিন্ডেবল মেটাল স্টিফ উদ্ধার ও আসামি রাকিবুলকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহিম বলেন, যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার

আপডেট টাইম : ০১:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬