০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎শেরপুর-১ আসনে শোডাউন: এমপি প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে শোকজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৪৫ বার

মাহফুজুর রহমান সাইমন প্রতিনিধি শেরপুর

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শেরপুর-১ (আসন নং ১৪৩) থেকে সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।
‎আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুর ১টা সময় শেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনে তিনি মিছিল ও বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নির্বাচন আচরণবিধির পরিপন্থী হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে শোকজ করা হয়।
‎নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের দিন এবং নির্ধারিত সময়ের আগে এ ধরনের মোটরসাইকেল শোডাউন ও মিছিল আয়োজন নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এ কারণে প্রার্থীকে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।
‎এ বিষয়ে শেরপুর জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার কার্যালয় জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সব প্রার্থীর জন্য সমান আইন প্রযোজ্য হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

‎শেরপুর-১ আসনে শোডাউন: এমপি প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে শোকজ

আপডেট টাইম : ০১:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬