০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়েজিদে অজ্ঞাতনামা হাত পা বিচ্ছিন্ন যুবকের পরিচয় শনাক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২৩ বার

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের বিচ্ছিন্ন দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বায়েজিদ থানার পশ্চিম শহীদনগরের রংধনু গলিতে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব দেহাংশ উদ্ধার করা হয়।হাত-পা বিচ্ছিন্ন যুবকের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে নিহতে পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, উদ্ধার করা হাত ও পা থেকে ধারণা করা হচ্ছে—যুবকটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার হাত ও পায়ের রগ কাটা ছিল। তবে এখনো পর্যন্ত নিহতের দেহের বাকি অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর দেহাংশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের একটি সূত্র জানায়, উদ্ধার করা হাতের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তার বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ আরও জানায়, নিহত যুবকের দেহের বাকি অংশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বায়েজিদে অজ্ঞাতনামা হাত পা বিচ্ছিন্ন যুবকের পরিচয় শনাক্ত

আপডেট টাইম : ১২:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬