০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় নিখোঁজের ৮ দিন পর তরুণের মরদেহ উদ্ধার, আটক-১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৪৫ বার

কবির হোসেন রাকিব রিপোর্টার, (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় নিখোঁজের ৮ দিন পর কলেজ ছাত্র ফজলে রাব্বি বাবুর (২১) লাশ উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ীর প্রবাসী শাহ আলম কিরনের টয়লেটের ট্যাংকির ভিতর থেকে তার লাশ হাত- পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়ছে।

নিহত রাব্বি বাবু হাজিরপাড়া ইউনিয়নের পুর্ব আলাদাদপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং চন্দ্রগঞ্জ কফিল বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ সাহেদ নামের একজনকে ঢাকা থেকে আটক করেছে। আটক সাহেদ স্থানীয় বাশারের ছেলে।

নিহতের ব্যবহৃত মোটর সাইকেল এখনো উদ্ধার যায়নি।

স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারী সন্ধ্যার পর থেকে বাবু নিখোঁজ রয়েছে। এরপর তার বাবা বেল্লাল সহ পরিবারের সদস্যরা নানা ভাবে খোঁজ এবং পুলিশের সহায়তা নিয়েও তার সন্ধান পায়নি।

অবশেষে ৮ দিন পর স্থানীয়দের সহায়তায় শেখের বাড়ীর প্রবাসী কিরনের টয়লেটের ট্যাংকিতে তার মরদেহের সন্ধান মিলে। এর দুই দিন আগে শেখের বাড়ীর পার্শ্ববর্তী বাগানে রক্তাক্ত বেশ কিছু আলামত পায় পুলিশ।

এ ঘটনায় জেলার আতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) রায়হান কাজেমি জানান, ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি সহ মোটরসাইকেল উদ্ধার এবং আরো জড়িতদের সনাক্তের কাজ চলমান আছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় নিখোঁজের ৮ দিন পর তরুণের মরদেহ উদ্ধার, আটক-১

আপডেট টাইম : ০২:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬