মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের বশিকপুর বাজারে ব্যাংকিং সেবায় এক নতুন মাত্রা যোগ করেছে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং। স্থানীয় ‘মো. শাহ আলম এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে পরিচালিত এই আউটলেটটি এখন শুধু একটি ব্যাংকিং সেবা কেন্দ্র নয়, বরং সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। আধুনিক প্রযুক্তি ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বশিকপুর বাজারের এই এজেন্ট আউটলেটে গ্রাহকদের উপচে পড়া ভিড়। এজেন্ট মো. শাহ আলম জানান, বর্তমানে এখানে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। এর পাশাপাশি শত শত মানুষ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উত্তোলনসহ বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করছেন। দ্রুত ও ঝামেলাহীন সেবা পাওয়ায় প্রতিনিয়ত বাড়ছে গ্রাহকের আস্থা ও অংশগ্রহণ।
এই আউটলেট থেকে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, ডিপিএস, এফডিআর (স্থায়ী আমানত), সুদমুক্ত সেভিংস অ্যাকাউন্ট, স্কুল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংসহ ডাচ-বাংলা ব্যাংকের প্রায় সব আধুনিক সুবিধা পাওয়া যাচ্ছে। পাশাপাশি নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও এটিএম কার্ডের আবেদন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বেতন-ভাতা উত্তোলনের সুবিধাও মিলছে সহজেই।
সেবা নিতে আসা বাজারের গাছ ব্যবসায়ী নুর আলম স্প্রেম্যান ও চাকরিজীবী নুর আলম ভূঁইয়া জানান, “মূল ব্যাংকে অনেক সময় নানা জটিলতার মুখে পড়তে হয়। কিন্তু এখানে কখনো সেবা ব্যাহত হতে দেখিনি। প্রয়োজনের সময় দিন-রাত নির্বিশেষে নির্বিঘ্নে লেনদেন করতে পারছি।”
বাজার কমিটির সদস্য জিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, মো. শাহ আলমের আন্তরিকতা, সততা ও দক্ষ ব্যবস্থাপনার কারণেই মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সেবা নিতে পারছেন। যেকোনো সমস্যায় তিনি দ্রুত সমাধানে এগিয়ে আসেন। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এই এজেন্ট ব্যাংকিং আউটলেটের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টদের মতে, তৃণমূল পর্যায়ে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বশিকপুরের গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করেছে। একই সঙ্গে এটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং গ্রামীণ অর্থনীতিতে আস্থার নাম, নিরবচ্ছিন্ন আধুনিক সেবা
-
Reporter Name - আপডেট টাইম : ০৩:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- ১০৫ বার
জনপ্রিয় সংবাদ




















