০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১০৫ বার

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
অদ্য বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম রায়পুর থানাধীন পৌর ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাছ এলাকার মীর মঞ্জিল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট নম্বর ৬/৭–এ অভিযান চালায়। অভিযানে ওই ফ্ল্যাটের পূর্ব-দক্ষিণ কক্ষ থেকে প্রথম আসামি মেহেদী হাসান রাসেল (৪২)–কে আটক করা হয়। তিনি পূর্বলাছ (মীর মঞ্জিল) এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই অভিযানে দেনায়েতপুর (বয়াতি বাড়ি), পৌর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কিরণ (৩৫)–কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পুলিশ জানায়, ধৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রায়পুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট টাইম : ০৪:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬