০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল-১ আসনের বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের জনসভা অনুষ্ঠিত।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৪৩ বার

মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইল-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভায় অনুষ্ঠিত হয়।

মোঃ নুর আলম মোল্যার সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কাবুলের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াগাতী থানা বিএনপি সভাপতি খান মতিউর রহমান,সহ-সভাপতি ঠাকুর আবুল আজম,নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক ডা. বুলবুল কবির,সদস্য ইকবাল শিকদার ও আলিম শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণের সমর্থনে নির্বাচিত হলে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। নড়াইলের উন্নয়নে কাজ করা হবে।তাই সকলকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নড়াইল-১ আসনের বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের জনসভা অনুষ্ঠিত।

আপডেট টাইম : ০২:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬