০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ বার

আজিজুর ইসলাম,তানোর(রাজশাহী)প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের বনকেশর রাবেয়ার মোড়ে বিএনপির নির্বাচনী

প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ প্রচারণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ। প্রচারণায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির একটানা ২৮ বছরের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জননেতা জনাব মোমিনুল হক (মোমিন)। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই। উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন একজন সৎ, সাহসী

ও দেশপ্রেমিক নেতা। তার নেতৃত্বে রাজশাহী-১ আসনে শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক (মোমিন)

আপডেট টাইম : ০১:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬