মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি রেস্টুরেন্ট ও একটি বেকারিকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সোহানা খন্দকার এবং জান্নাতুল ছিদ্দিকা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শহরের বাগবাড়ি রোডের রোজ গার্ডেন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার, চকবাজার এলাকার সোনার বাংলা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার এবং কাশফুল লাইভ বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল।
এছাড়া কর্মীদের হ্যান্ডগ্লাভস ও হেয়ারক্যাপ ব্যবহার না করা, খোলা অবস্থায় মাছিযুক্ত খাবার সংরক্ষণ, পাশাপাশি বৈধ লাইসেন্স ও নিবন্ধন সনদ না থাকায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা বলেন, “জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: লক্ষ্মীপুরে ৩ রেস্টুরেন্ট ও বেকারিকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
-
Reporter Name - আপডেট টাইম : ০৫:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- ১৮৪ বার
জনপ্রিয় সংবাদ



















