মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল -সোনাইমুড়ি) সংসদীয় আসনে ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নোয়াখালীর চাটখিল পৌরসভা দশানি টবগা গ্রামের মাহবুব আলম সবুজের সার্বিক সহযোগিতা ৩নং ইউনিটে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইউসুফ নবী বাবু সহযোগিতা বক্তব্য রাখেন উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি মাওলানা মফিজ উল্যাহ, সৌদি আরব আবা শাখা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম,
চাটখিল বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, পৌরসভা বিএনপির নেতা মাহবুব আলম সবুজ, পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মীর হোসেন মিলন।
আরো বক্তব্য রাখেন এডভোকেট জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আলী আকবর প্রমুখ।
বৈঠকে উপস্থিত ছিলেন লোকমান হোসেন, মির্জা আহমেদ লোকমান, ওমর ফারুক, শাহজাহান মোল্লা সহ পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Reporter Name 



















