০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর গাইনবাড়ি একমাত্র ব্রীজটির ভয়ংকর দশা।দেখার কেউ নেই?অবিলম্বে সংস্কারের দাবি।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৯ বার

এম মনিরুল ইসলাম

ভ্রাম্যমান প্রতিনিধি

সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিস্তৃত জনপদের ক্ষতবিক্ষত উপকূলীয় অঞ্চল গাবুরা।
সরেজমিন পরিদর্শনপূর্বক প্রাপ্ত তথ্যে প্রকাশ,প্রায় ২৫ বছর পূর্বে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি মসজিদ সংলগ্ন ব্রীজটি নির্মাণ করা হয়। যে কোনো যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র ব্রিজ এটি।বর্তমানে একমাত্র ব্রিজ টি ভয়ংকর রূপ ধারণ করেছে।এলাকাবাসী অনেকেই বলেন,প্রায় ২০-২৫ বছর-তারও বেশি আগে দুই পার তথা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যানবাহনের,পারাপারের একমাত্র ব্রিজ টি,যেকোনো মুহূর্তে ধ্বসে পড়তে পারে। দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে নিরব ভূমিকায় রয়েছেন।নন্দিত ইউপি সদস্য ইমাম হাসান এই প্রতিবেদককে জানান,অবিলম্বে ব্রীজের সংস্কার কাজ শুরু না করলে,
যে কোন মুহূর্তে ভেঙে পড়ে অনেকের প্রাণহানি ঘটতে পারে। তিনি আরো জানান,
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সদয় হলে,গণ মানুষের একমাত্র পারাপারের চলাচলের দুর্বল ধসে যাওয়া ব্রিজ টির সংস্কার কার্যক্রম শুরু হলে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক দুর্ঘটনা থেকে রেহাই পেতো আহত দরিদ্র জনগোষ্ঠী তথা সকল ধর্ম বর্ণের মানুষ। এই দ্বীপ অঞ্চলে প্রচুর ঘনবসতি। লক্ষাধিক মানুষের বসবাস,হাজার হাজার মানুষের চলাফেরার সুবিধার্থে অবহেলিত ব্রিজ টি সংস্কারের দাবি জানিয়েছেন ক্ষতবিক্ষত জনপদের উপকূলীয় জনগোষ্ঠী।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শ্যামনগর গাইনবাড়ি একমাত্র ব্রীজটির ভয়ংকর দশা।দেখার কেউ নেই?অবিলম্বে সংস্কারের দাবি।

আপডেট টাইম : ০১:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬