মোঃ মান্নু মিয়া, নড়াইল লোহাগড়া প্রতিনিধি
নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এজেডএম ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে লোহাগড়ার সন্তান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি কামরুজ্জামান কচির আয়োজনে শহরের মোল্যার মাঠ থেকে মিছিলটি বের হয়ে লক্ষীপাশা-লোহাগড়ার বাজার প্রদক্ষিন করে আলাউদ্দিন মুন্সির মোড়ে শেষ হয়। নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক প্রকৌশলী তাইবুল হাসানের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীতধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় আরো বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবি কামরুজ্জামান কচি, অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুরুল ইসলাম প্রিন্স। এ সময় উপস্তিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম পলাশ,উপজেলা বিএনপির সহ সভাপতি সাচ্চু মিয়া,সহ সভাপতি আবু হায়াত সাবু, পৌর বিএনপির সহ সভাপতি এস এম শাহীন বিপ্লব, যুগ্ম সাধারন সম্পাদক শামসুল হক আজাদ, মোল্যা আকিদুল ইসলাম,জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল হক চন্দন, লোহাগড়াউপজেলা শ্রমিক দলের আহবায়ক আকতার হোসেন, পৌর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা লাক্সী, কেন্দ্রী ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, বিএনপি নেতা ডাক্তার ইউসুব আলী, রঞ্জু বিশ^াস, হান্নান শেখ,মাসুদ রানা, তানভীর পৌর ৩ নং কৃষক দলের সভাপতি মোঃ আবু বক্কার মোল্লা , মোহাম্মদ আব্বাস খান, মোঃ জুবায়ের হোসেন মুরাদ খান, হোসেন,আজম মৃধা,আবুল হোসেন, কামরুল মৃধা,মিল্টন জোমাদ্দার, হিরোকসহ প্রমুখ।
Reporter Name 



















