০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে ধানের শীষের জয়যাত্রায় নতুন গতি: ৯নং ওয়ার্ডে ভোটারের অভূতপূর্ব সাড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪২ বার

তাহিরপুর প্রতিনিধি ঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হাওরবন্ধু খ্যাত কামরুজ্জামান কামরুলের বিজয়ের লক্ষ্যে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে ভোটারদের অভূতপূর্ব সাড়া দেখা গেছে।

বুধবার(৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই পথসভায় সাধারণ ভোটার থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা পুরো এলাকা পরিণত করেছে জনসমর্থনের মিছিলে।

পথসভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর ইসলাম এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা সাফাকুল ইসলাম আফজাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান হাজী খসরুল আলম,সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া,বিএনপি নেতা আব্দুল হালিম,জুলহাস মিয়া,জাহাঙ্গীর, ছাত্র জমিয়ত নেতা শিহাব বিন জাহাঙ্গীর,বিএনপি নেতা আলী আহমদ এবং স্থানীয় সালিসি ব্যক্তিত্ব আব্দুল আলী।

বক্তারা নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভোটাধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় ভোটারদের সক্রিয় উপস্থিতি ও উচ্ছ্বসিত স্লোগান পুরো পথসভাকে গণজাগরণের মঞ্চে পরিণত করেছে,যা নির্বাচনের মাঠে ধানের শীষের পক্ষে শক্তিশালী বার্তা হিসেবে প্রমাণিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

তাহিরপুরে ধানের শীষের জয়যাত্রায় নতুন গতি: ৯নং ওয়ার্ডে ভোটারের অভূতপূর্ব সাড়া

আপডেট টাইম : ০২:০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬