মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এর সমর্থনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
রবিবার দুপুরে চাটখিল-সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সাবেক সচিব, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাবেক আইন বিষয়কে সম্পাদক ব্যারিস্টার মনির হোসেন কাজল।
গণসংযোগে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা তাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদপুর
ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ইউনুস সরকার, সাবেক ইউপি মেম্বার শহিদুল্লাহ, ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির নেতা মোঃ বেল্লাল হোসেন, মাহবুব আলম, জিয়াউদ্দিন, আমিন উল্লা, ইউনিয়ন যুবদলের নেতা তাজুল ইসলাম কাজল, সৈয়দ আহমদ কামরুল ইসলাম, বেলাল হোসেন, কবির হোসেন বাবলু, আব্বাস উদ্দিন, মোঃ আলী, মহিলাদলের নেত্রী রিংকি।
আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতা হৃদয়, রাজন, রাহাত, নাফিজ, সালমান, মাহফুজ, ইফাত, মিয়াদ, মুজাহিদ, অয়ন, সাজিন, মাহি, ছামীর, অম্লান, আবির, রাকিব, তাহমিদ, জাহিদ, জিয়াদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মনির হোসেন কাজল ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বলেন দেশের স্বাধীনতা, সার্বভোমত্ব, গণতন্ত্র, উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সকল ক্ষেত্রে জিয়া পরিবারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আর বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপি বিজয়ী হলে তারেক রহমান আগামীর প্রধান মন্ত্রী হবেন। তারেক রহমানের নেতৃত্বে গ্রামের অসহায় পরিবারের জন্য পারিবারিক কার্ড, কৃষকদের জন্য কৃষি সহায়তা কার্ড, অসহায় গরীব অসুস্থ মানুষের চিকিৎসা সহযোগিতার জন্য স্বাস্থ্য কার্ড সহ সার্বিক উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন করা হবে।
Reporter Name 



















