০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু সম্পাদনে : সিএমপি’র ব্রিফিং প্যারেড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮ বার

মোহাম্মদ মাসুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬
সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে সিএমপি কমিশনার হাসিব আজিজ, (বিপিএম)’র ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারি (রবিবার) দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাঠে সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। ব্রিফিংয়ে তিনি নির্বাচন ও গণভোট যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর পাশাপাশি র‍্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় সেখানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু সম্পাদনে : সিএমপি’র ব্রিফিং প্যারেড

আপডেট টাইম : ০২:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬