০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০ বার

মোহাম্মদ হানজালা,শার্শা-বেনাপোল প্রতিনিধি।

যশোর-১ (শার্শা) আসনের বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) আছরের নামাজের পর বেনাপোল কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে বন্দরনগরী ঘুরে মদিনাতুল উলুম ফাজিল মাদরাসা প্রাঙ্গণে গিয়ে পথসভায় মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পোর্ট থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।

বেনাপোল পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি হযরত মাওলানা ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আমূল পরিবর্তন আসবে। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির সংস্কৃতি বন্ধ করে জনগণের অধিকার নিশ্চিত করা হবে। যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সাবেক আমির ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আসন পরিচালক রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, বেনাপোল পৌর শাখা সভাপতি মাওলানা রিয়াছাত আলী, এনসিপির শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদ-উদ-দৌলাসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় যুব ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বেনাপোলে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬