০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৭ বার

আজিজুর ইসলাম,তানোর(রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে দলটির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। রোববার বিকেলে তানোর ডাকবাংলো চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে গোল্লাপাড়া বাজারসহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয় নেতাকর্মীরা। মিছিল ও পথসভাকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, দেশে দীর্ঘদিন ধরে যারা

ক্ষমতায় এসেছে, তারা দুর্নীতি ও অনিয়ম দূর করতে ব্যর্থ

হয়েছে। জনগণ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করা হবে।” এ লক্ষ্যে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জামায়াতের পশ্চিম জেলা শাখার সাবেক আমির আমিনুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা। আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সকাল থেকে বিকেল এবং সন্ধ্যার পর রাত পর্যন্ত অধ্যাপক মজিবুর রহমান উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাটবাজারে গণসংযোগ চালান। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন চান। মিছিল ও পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

তানোরে পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান

আপডেট টাইম : ০৯:০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬