০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়মের বিরুদ্ধে লেখালেখি, থামাতে সাইবার হামলা? সাংবাদিক মামুন রাফীর আইডি হ্যাক 

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৭ বার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার মাঠঘাট চষে বেড়ানো অনুসন্ধানী সাংবাদিক মামুন রাফীর ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে—সত্য বলার মূল্য কি এখন সাইবার হামলা?

দৈনিক প্রতিদিনের কাগজের নোয়াখালী প্রতিনিধি মামুন রাফী দীর্ঘদিন ধরে হাতিয়ার রাজনৈতিক প্রভাব বলয়, চাঁদাবাজি, ভূমি দখল ও স্থানীয় ক্ষমতার দৌরাত্ম্য নিয়ে ধারাবাহিকভাবে লিখে আসছেন। মাঠের বাস্তবতা তুলে ধরার কারণে বিভিন্ন সময় তিনি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখিও হয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

এমন প্রেক্ষাপটে হঠাৎ তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মাঝেও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এটি কি কেবল সাইবার অপরাধ, নাকি সক্রিয় কণ্ঠস্বর থামানোর অপচেষ্টা?

ঘটনার পর তিনি হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, অজ্ঞাত ব্যক্তি বা চক্র তার ফেসবুক আইডিতে অনধিকার প্রবেশ করে নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

সাংবাদিক মামুন রাফী আশঙ্কা প্রকাশ করে বলেন, তার আইডি ব্যবহার করে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কিংবা তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ধারাবাহিক সক্রিয়তা এবং জনস্বার্থে লেখালেখির কারণে একটি প্রভাবশালী মহল অসন্তুষ্ট থাকতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন যদিও বিষয়টি তদন্তসাপেক্ষ।

হাতিয়া থানা সূত্র জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সাইবার অপরাধের বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমানে সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি হামলার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে আঘাতের প্রবণতাও বাড়ছে। এতে শুধু একজন সাংবাদিক নয়, জনস্বার্থে তথ্য প্রবাহও ঝুঁকির মুখে পড়ছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

অনিয়মের বিরুদ্ধে লেখালেখি, থামাতে সাইবার হামলা? সাংবাদিক মামুন রাফীর আইডি হ্যাক 

আপডেট টাইম : ০৯:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬