০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমলনগর থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ বার

স্টাব রিপোর্টার কবির হোসেন রাকিব ঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগর থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম সেবা) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল ও পেশাদার আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন। কমলনগর  উপজেলা ইউনু রাহাদুজ্জামান
অনুষ্ঠানে কমলনগর থানার কর্মকর্তা ফরিদুল ইসলাম ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, টহল কার্যক্রম বৃদ্ধি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ব্রিফিং শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমলনগর থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা

আপডেট টাইম : ০১:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬