০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে চার আসনে বিএনপির পূর্ণ দখল, শান্তিপূর্ণ ভোটে বড় ব্যবধানে জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ বার

স্টাফ রিপোর্টার : কবির হোসেন রাকিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেছে। বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি পেয়েছেন ১,৩৩,৭৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. রেজাউল করিম পেয়েছেন ১,১৭,৭৭৯ ভোট।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের অংশ) আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ১,৪৫,৯১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ১,৩৪,০৪২ ভোট।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির আশরাফ উদ্দিন নিজান ১,১৪,০২৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী এ আর হাফিজ উল্লাহ পেয়েছেন ৭০,৭৬৫ ভোট।
রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর-1 আসনে বিএনপির শাহাদাত হোসেন সেলিম ৮৫,৪৫৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) প্রার্থী মাহবুব আলম ৫৬,৪৩৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, জেলায় গড়ে প্রায় ৬০.১৪ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে এবং বড় কোনো সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ফলাফল ঘোষণার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করলেও কেন্দ্রীয় নির্দেশনা মেনে কোনো বিজয় মিছিল করা হয়নি।
নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “এটি জনগণের বিজয়। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে আমরা কাজ করে যাব।”

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে চার আসনে বিএনপির পূর্ণ দখল, শান্তিপূর্ণ ভোটে বড় ব্যবধানে জয়

আপডেট টাইম : ১০:০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬