০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে পারিবারিক কলহে বিষপানে তরুণীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫ বার

আজিজুর ইসলাম,তানোর(রাজশাহী)প্রতিনিধি:

পারিবারিক কলহের জেরে বিষপানে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তানিয়া (২৫) উপজেলার কলমা ইউনিয়নের দোস্তারামপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে স্বামীর বাড়িতে পারিবারিক কলহের একপর্যায়ে তানিয়া বিষপান করেন। অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত তানিয়ার স্বামী মো. সাবিবর রহমান।

ঘটনার পর তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিলো।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “ঘটনার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে বিষপানের তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

তানোরে পারিবারিক কলহে বিষপানে তরুণীর মৃত্যু

আপডেট টাইম : ০৯:২৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬