০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণখানে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি নিখোঁজ, দিশেহারা পরিবার।

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ বার

এম অজিউল্লাহ খোকন, উত্তরা(ঢাকা)প্রতিনিধি ঃ

রাজধানীর দক্ষিণখান থানাধীন মধ্য আজমপুর এলাকা থেকে মোঃ মহাসিন হোসেন (৫৩) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ আগস্ট ২০২৫) বিকাল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় ৫০ নং ওয়ার্ডের মধ্য আজমপুর এলাকার ভাড়া বাসার সামনে থেকে তিনি অজ্ঞাত স্থানে চলে যান। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ মোঃ মহাসিন হোসেনের পিতার নাম আব্দুল গনি হাওলাদার এবং মাতার নাম বেগম রোকেয়া। তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, ওজন প্রায় ৫৬ কেজি, গায়ের রং ফর্সা, চুল ছোট। তিনি মানসিকভাবে অসুস্থ বলে পরিবার জানিয়েছে। নিখোঁজের সময় তার পরনে ছিল গেঞ্জি, ট্রাউজার ও পায়ে স্যান্ডেল।
এ ঘটনায় দক্ষিণখান থানায় জিডি নং-২১৩৫, তারিখ: ৩১/০৮/২০২৫ মূলে সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। দক্ষিনখান থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন বিষয়টি দেখভাল করছেন।01727-894960
নিখোঁজ ব্যক্তির মেয়ে উম্মে হাফসা (৩৩) সকলের কাছে তার বাবার সন্ধান কামনা করেছেন। কেউ তার সন্ধান পেলে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:
📞 যোগাযোগ: ০১৩১২-৬৩৩৪৪৪
পরিবারের পক্ষ থেকে দ্রুত তার সন্ধান পেতে প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দক্ষিণখানে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি নিখোঁজ, দিশেহারা পরিবার।

আপডেট টাইম : ১০:৪২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬