আজিজুর ইসলাম,তানোর(রাজশাহী)প্রতিনিধি:
ফুলের তোড়া দিয়ে রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মজিবুর রহমানকে স্বাগত জানিয়েছে তানোর উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, রাজশাহী-১ আসনের শিক্ষা, কৃষি, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নে নবনির্বাচিত এমপির সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই হবে এলাকার অগ্রগতির মূল চাবিকাঠি।
নবনির্বাচিত এমপি অধ্যাপক মজিবুর রহমান তাঁর বক্তব্যে তানোর ও গোদাগাড়ী উপজেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে বরণ করে নেয় তানোর উপজেলা প্রশাসন।
Reporter Name 



















