লক্ষ্মীপুর জেলার রায়পুরে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়।
লক্ষ্মীপুর জেলার রায়পুরে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব জি এম শামীম।
রায়পুর থানা পুলিশ সূত্রে জানা যায়, উত্তর চরবংশীর বাড়ি থেকে কবির সরকার ও শামীমকে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
তাদের বিরুদ্ধে গত বছরের ৮ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক বিএনপি নেতা হত্যা ঘটনায় মামলা রয়েছে। তবে ওই মামলায় তারা জামিনে আছেন।
এদিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হামলা, লুট ও প্রতারণা মামলায় দুজনের বিরুদ্ধে আলাদা চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদেরকে সেইসব মামলায় জেলা আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 