জামালপুরের দেওয়ানগঞ্জে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটতে শুরু করেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ একসাথে ৮ জন চিকিৎসক যোগদান করেছেন। আজ দুপুরে তারা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ বিভাগে দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে এত সংখ্যক চিকিৎসকের একযোগে যোগদান এই প্রথম বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে এই হাসপাতালটি মাত্র তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পরিচালিত হচ্ছিল। কয়েক লক্ষ মানুষের চিকিৎসা সেবার বিপরীতে অল্পসংখ্যক চিকিৎসক থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছিল কর্তৃপক্ষকে। নতুন চিকিৎসকদের যোগদানে হাসপাতালের সেবার মান উন্নত হবে এবং রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয়রা। নবনিযুক্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন, গাইনি বিশেষজ্ঞ ডা. আবু সাদেক মোঃ সৌরভ,পেডিয়াট্রিক্স ডা. মোঃ হাদীদ হাসান, মেডিসিন ডা. মোহাম্মদ রবিউল হাসান, অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি ডা. সিফাত-ই-রাব্বীল,চক্ষু বিশেষজ্ঞ ডা. তন্ময় পাল,ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. তৌফিকা রহমান,মেডিকেল অফিসার (সার্জারি) ডা. সাবেকু ননাহার, সহকারী সার্জন (ডেন্টাল) ডা. সওগাত খান। নবীন চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি চিকিৎসকদের আন্তরিকতার সাথে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসকের সংকট নিরসনে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি সফল হয়নি। তবে নতুন চিকিৎসকদের যোগদানে হাসপাতালের সেবা কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেওয়ানগঞ্জে একসাথে ৮ চিকিৎসকের যোগদান, চিকিৎসা সেবায় স্বস্তির আশা
-
মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি - আপডেট টাইম : ০৫:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- ১৮৮ বার
জনপ্রিয় সংবাদ




















