যশোরের শার্শার নাভারণে হিরো বাইক প্লাজায় টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার (২৯ শে অক্টোবর সকাল ১১ টার সময় শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে অবস্থিত হিরো নিলয় মোটরর্স অনুমোদিত ডিলার হিরো বাইক প্লাজার আয়োজনে টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন হিরো নিলয় মোটরর্সের যশোরের এরিয়া ম্যানেজার আবুল হাসান।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজুকি সুমি মোটরস ও নিলয় হিরো মটরস্ স্বত্বাধিকারী রেজাউল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন: নাভারন সিটি হাসপাতালের চেয়ারম্যান আবু জুবায়ের রুমেল। ভাই ভাই অটো স্বত্বাধিকারী মনির হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী তরিকুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন হিরো বাইক প্লাজার সেলস ম্যানেজার হুসাইন,নিলয় হিরো মটরস্ সেলস এক্সিকিউটিভ জয়, সিনিয়ার টেকনিশিয়ান আলামিন সাব টেকনিশিয়াল সজিব, রাজু হোসেনসহ হিরো বাইক প্লাজা মোটরসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ
অনুষ্ঠানের শেষ পর্যায়ে লটারির মাধ্যমে প্রথম পুরস্কার স্মার্টফোন সহ মোট দশটি পুরস্কার টেকনিশিয়ানদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে জাঁকজমকপূর্ণভাবে উন্মোচন করেন হিরো হলুদ কালার এক্সট্রিম ১২৫ সি সি,এফ আই এবিএস (এসি) রেডসিলভার, মেট বুলু হিরো স্প্লেন্ডার প্লাস ১০০.সি সি স্পোর্টস এডিশন ডিরাম।
মোহাম্মদ হানজালা, যশোর প্রতিনিধি 



















