০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১ বার

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধ ঃ

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “আমি দল-মত নির্বিশেষে সবার মন্ত্রী। জনগুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত সম্পন্ন করতে হবে।” শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায় রাজমুকুট কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, “দলীয় ক্ষমতা দেখিয়ে কেউ যেন কোনো ধরনের অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।” অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
দিনব্যাপী সফরে মন্ত্রী তার নির্বাচনি এলাকার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি ব্যবসায়ী, শিক্ষক প্রতিনিধি, আলেম-ওলামা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে তিনি লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। বৈঠকে মন্ত্রী ঘোষণা দেন, আগামী ১৮০ দিনের মধ্যে সারাদেশে বড় পরিসরে খাল খনন কর্মসূচি শুরু করা হবে।
তিনি আরও জানান, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদী ড্রেজিং এবং রহমতখালী খাল পুনঃখননের পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানিসম্পদ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার নিজ এলাকায় প্রথম আনুষ্ঠানিক সফর।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

আপডেট টাইম : ০৯:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬