০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫ বার

সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি :

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নগরীর রাজপাড়া থানা এলাকায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ আল-আমিন (২৪)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ আব্দুল খালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়।

অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে আল-আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ৫ হাজার ২০ টাকা জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তিনি স্থানীয় পর্যায়ে খুচরা বিক্রির মাধ্যমে মাদক সরবরাহ করতেন বলে জানা গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পুলিশ প্রশাসন নগরবাসীকেও মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬