০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় শহিদুল ইসলামের বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ বার

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলার নূরপুর মালঞ্চি এলাকায় শহিদুল ইসলামের বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্ত হিসেবে স্থানীয় সাইদুল ইসলামের নাম উল্লেখ করেছে।

পরিবারের দাবি, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সাইদুল ইসলাম ও তার সহযোগীরা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। সেই সময় বাড়িতে শহিদুল ইসলামের দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, শিশুদের সামনে একটি এলইডি টেলিভিশন ভাঙা হয় এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করা হয়।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, একটি তালাবদ্ধ বাক্স ভেঙে প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার এবং তিন লাখ টাকা লুটপাট করা হয়েছে। এতে প্রায় ১১ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। আরও অভিযোগ করা হয়, বাক্সের ওপর রাখা পবিত্র কোরআন শরিফ মাটিতে পড়ে যায়। এ ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা শহিদুল ইসলামকে শান্ত, সজ্জন ও মানবিক ব্যক্তি হিসেবে চেনেন। হামলার ঘটনায় শহিদুল ইসলাম ও তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও পরিবার সূত্রে জানা গেছে। বর্তমানে তারা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।

অভিযুক্ত সাইদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বাগাতিপাড়ায় শহিদুল ইসলামের বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

আপডেট টাইম : ০১:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬