০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে চাঁদা না দেওয়ায় ঝালমুড়ি বিক্রেতাকে মারধর, দোকান ভাঙচুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ বার

আজিজুর ইসলাম,তানোর(রাজশাহী)প্রতিনিধি :

তানোর উপজেলার সীমান্তবর্তী চৌবাড়িয়া বাজারের ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় চাঁদা না দেওয়ায় এক ঝালমুড়ি বিক্রেতাকে মারধর ও তার দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। জানা গেছে, রাস্তার পাশে প্রতিদিন অস্থায়ী দোকান বসিয়ে ঝালমুড়ি বিক্রি করে একটি অসহায় পরিবার জীবিকা নির্বাহ করত। প্রতিদিন গড়ে প্রায় ৩০০ টাকার মতো বিক্রি হলেও কিছু ব্যক্তি দোকানদারের কাছে দৈনিক ১০০ টাকা চাঁদা দাবি করে।
ভুক্তভোগী দোকানদার জানান, “আমরা গরিব মানুষ। সারাদিনে ইনকাম করি প্রায় ৩০০ টাকা। এর মধ্যে ১০০ টাকা চাঁদা দিলে সংসার চালাবো কিভাবে? একটু ছাড় দিতে বলেছিলাম।”
অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দোকানদারকে মারধর করে এবং তার ঝালমুড়ির দোকান ভেঙে ফেলে রাস্তায় ছড়িয়ে দেয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, এভাবে গরিব মানুষের উপর নির্যাতন চলতে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

তানোরে চাঁদা না দেওয়ায় ঝালমুড়ি বিক্রেতাকে মারধর, দোকান ভাঙচুর

আপডেট টাইম : ১১:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬