০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত শার্শা গড়তে প্রশাসনের সম্মিলিত উদ্যোগ চান এমপি আজীজুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৫ বার

মোহাম্মদ হানজালা, যশোর প্রতিনিধি।

যশোরের শার্শা উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তার সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের হলরুমে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাচনী সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আহমদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আজীজুর রহমান বলেন,
“আমি আপনাদের সকলের সহযোগিতায় শার্শা উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে দল-মত-ধর্ম নির্বিশেষে সকল মানুষের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্যের পরিচয় করিয়ে দেন এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ও কার্যপরিধি তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দুর্নীতিমুক্ত শার্শা গড়তে প্রশাসনের সম্মিলিত উদ্যোগ চান এমপি আজীজুর রহমান

আপডেট টাইম : ১০:২৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬