মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কামার হাট–এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে হাটের অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিক হিসেবে এ ঘটনায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি থাকা দোকানগুলোতে দাউদাউ করে জ্বলতে থাকে। দোকানগুলোতে থাকা কাপড়, মুদিপণ্য, ইলেকট্রনিক সামগ্রীসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। তারা দ্রুত সরকারি সহায়তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে কামার হাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান
-
Reporter Name - আপডেট টাইম : ০৫:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- ১৩৪ বার
জনপ্রিয় সংবাদ




















