০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক এলাকায় তুলার গোডাউনে আগুন, লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকার ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৩ বার

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি  ঃ

লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী রিয়াজ উদ্দিন মানিকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম মার্কেট এলাকায় মঞ্জুরুল হক মোরশেদের একতলা ভবনের খালি অংশে রিয়াজ উদ্দিন মানিক তার তুলার গোডাউন স্থাপন করেন। ভবনের অন্য পাশে মালিক তার মাকে নিয়ে বসবাস করতেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে মোরশেদ দ্রুত তার মাকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গোডাউনে থাকা অধিকাংশ তুলা পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিয়াজ উদ্দিন মানিক বলেন, আগুনে তার সব তুলা পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিন কুমার সাহা জানান, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। তিনি বলেন, গোডাউনের তিন পাশেই আবাসিক ভবন থাকায় সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আবাসিক এলাকায় তুলার গোডাউনে আগুন, লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকার ক্ষতি

আপডেট টাইম : ০২:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬