০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে সিএনজি চালকদের পৌর টোল পরিশোধ করবেন এমপি সেলিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৩৩ বার

মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জ পৌর এলাকার সিএনজি চালকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী পহেলা বৈশাখ থেকে সিএনজি চালকদের পৌর টোল আর নিজ খরচে পরিশোধ করতে হবে না; তার ব্যক্তিগত তহবিল থেকে এ টোল পরিশোধ করা হবে।

সংসদ সদস্য জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সিএনজি চালকদের আর্থিক চাপ কমাতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। এতে করে চালকরা কিছুটা স্বস্তি পাবেন এবং তাদের পরিবারের ব্যয় নির্বাহে সহায়তা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ঘোষণায় রামগঞ্জের সিএনজি চালকদের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে। অনেক চালক এমপির এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলেও বিষয়টি ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগঞ্জে সিএনজি চালকদের পৌর টোল পরিশোধ করবেন এমপি সেলিম

আপডেট টাইম : ০১:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬