মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরে সবজি ক্ষেতের পাশের একটি ছোট ডোবা থেকে মধ্যবয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে করাতিরহাট বাজারের অদূরে একটি সবজি ক্ষেতের পাশে ছোট একটি ডোবায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়। তবে আশপাশের কেউই ওই যুবককে চিনতে পারেননি। স্থানীয়দের দাবি, প্রায় ১৫ দিন ধরে অচেনা এ যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেলেও তার নাম-পরিচয় কেউ জানে না।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর সবজি ক্ষেতের ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- ১৯৮ বার
জনপ্রিয় সংবাদ




















