০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশিষ্ট জনের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২০৮ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার ঃ

নোয়াখালীর চাটখিলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে চাটখিল উপজেলা প্রেসক্লাব।
সোমবার (২ ফেব্রুয়ারি) চাটখিল পৌরশহরে অবস্থিত স্কাই ভিউ চাইনিজ এন্ড রেস্টুরেন্টের হলরুমে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাটখিল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুস সুলতান।

এছাড়াও বক্তব্য রাখেন চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকি ফরহাদ, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া, সাংবাদিক রফিকুল ইসলাম খোকন, সাংবাদিক ইয়াসিন চৌধুরী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ইফতার মাহফিলটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাটখিল উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম।

অনুষ্ঠানে চাটখিলের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বিশিষ্ট জনের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

আপডেট টাইম : ১২:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬