০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৭০ বার

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৯১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।৪ মার্চ ২০২৬ তারিখে শেরপুরের শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রঙনপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ, জিরা ও জনসন সাবান পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তবে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট টাইম : ০২:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬