০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর বুড়িগোয়ালিনী পরিষদে মাননীয় ইউএনও মহোদয়ের পরিদর্শন ও মানবিক সহায়তা বিতরণ

সাতক্ষীরার বিস্তৃত জনপদ শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে, গত ৫ই মার্চ(এস এম বি ডি)ফাউন্ডেশন এর অর্থায়নে উপজেলা ইউএনও মহোদয় ও ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সহযোগিতায়, হতদরিদ্র ও অসহায় পুরুষ মহিলার মাঝে ইফতার তথা ত্রাণ সামগ্রী বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য কার্যক্রম প্রসঙ্গে চেয়ারম্যান মহোদয় বলেন, ​আজ আমার ইউনিয়নে এক বিশেষ মুহূর্ত অতিবাহিত হলো। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এবং এর বিভিন্ন ওয়ার্ডের কার্যক্রম পরিদর্শনে আসেন।আমাদের অত্যন্ত দক্ষ ও সুযোগ্য শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়।

​আমি নিজে উপস্থিত থেকে মহোদয়কে সাথে নিয়ে পরিষদের বিভিন্ন দপ্তর এবং উন্নয়নমূলক কাজগুলো পরিদর্শন করি। একইসাথে এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমরা বেশ কিছু মানবিক কর্মসূচিতে অংশ নিয়েছি।
৭নং ওয়ার্ড (দাতিয়াখালি)- সেখানে SMBD (এসএমবিডি) ফাউন্ডেশনের সহযোগিতায়, আমার এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতারি সামগ্রী এবং দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়।
​ ৬নং ওয়ার্ড (দুর্গাবাটি মন্দির মাঠ)-স্বেচ্ছাসেবী সংস্থা ‘সুশীলন’ কর্তৃক পরিচালিত কৃষি প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের সাথে আমরা সরাসরি কথা বলি। তাদের আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা দেখে সত্যিই আনন্দিত হয়েছি।
​মাননীয় ইউএনও মহোদয় পরিষদের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। সেবার মান আরও উন্নত করতে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন। আমি এবং আমার পরিষদ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের এই উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শ্যামনগর বুড়িগোয়ালিনী পরিষদে মাননীয় ইউএনও মহোদয়ের পরিদর্শন ও মানবিক সহায়তা বিতরণ

আপডেট টাইম : ০১:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬