০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার না হওয়ায় আদালতে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৮২ বার

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগের দুই দিন পার হলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন শিশুটির মা।

গত সোমবার, ২ মার্চ সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লামচরী এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ। ভুক্তভোগী ওয়াসিম রহমান (০৭) নামের ওই ছাত্রকে পড়া না পারার অজুহাতে শিক্ষক মো. মুহাইমেনুল, ওরফে ছোট হুজুর লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক প্রকাশ্যে এলাকায় অবস্থান করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। স্থানীয়দের আরও দাবি, মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।

শিশুটির পরিবারের দাবি, তাকে শ্বাসরোধের চেষ্টা ও মাটিতে আছাড় দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে মা নাজমুন নাহার তাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার দিনই সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে পরিবারের অভিযোগ। এ অবস্থায় বুধবার লক্ষ্মীপুর সদর আমলী আদালতে দণ্ডবিধির ৩২৩, ৩০৭ ও ৫০৬(খ) ধারায় মামলা দায়ের করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার না হওয়ায় আদালতে মামলা

আপডেট টাইম : ০৪:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬