০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৮০ বার

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি মাদ্রাসাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইসলামি আন্দোলন বাংলাদেশের রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আলেকজান্ডার দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শাহাদাত হোসেন জামিলের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকায় আলেকজান্ডার বালিকা উচ্চ বিদ্যালয় রোডে অবস্থিত আলেকজান্ডার দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার নিজ অফিস কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
মাদ্রাসার সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে ওই নারী শিক্ষার্থীর সঙ্গে প্রধান শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরবর্তীতে ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মাওলানা শাহাদাত হোসেন জামিল রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাজী রৌশন আলী জামে মসজিদের সভাপতির দায়িত্বেও রয়েছেন। ঘটনার পর থেকে তাকে এলাকায় দেখা যাচ্ছে না এবং তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়দের দাবি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগতিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

আপডেট টাইম : ০৫:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬