মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নে গভীর রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড তাজা গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক সোয়া ২টার দিকে উপজেলার রাধাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. শহিদ, প্রকাশ শিপন (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর মডেল থানার একটি বিশেষ দল রাধাপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে আবুল কালামের নতুন বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শিপনকে আটক করা হয়। পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিছানার এক কোণ থেকে একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড তাজা গুলি, ৪টি গুলির খোসা এবং অস্ত্র বহনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন ও অর্থ) প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ সফল অভিযান পরিচালিত হয়েছে।
এ ঘটনায় এসআই মোহাম্মদ আমিনুর ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত শিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত শিপনকে আজ বিকেলে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে গভীর রাতে পুলিশের অভিযান: বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
-
Reporter Name - আপডেট টাইম : ১০:৪৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- ১১৬ বার
জনপ্রিয় সংবাদ




















